প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, একই দিন সকালে হামলার ঘটনা ঘটে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী যাওয়ার পথে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতাকর্মীরা সংবর্ধনা দিয়ে ফিরছিলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সকাল ১০টায় বিএনপি নেতাকর্মীরা লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডের পাশে যুগিপাড়া এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ২০–২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে হামলাকারীরা এলাকা থেকে সরে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা
বন্দরের যুগিপাড়ায় ২০–২৫ জনের লাঠিসোঁটা হামলা; বাদী আব্দুল হামিদের মামলা
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন







