দুরবীন নিউজে প্রতিবেদন প্রকাশের পর তিন কন্যা সন্তানের পরিবারে সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় আনন্দের পাশাপাশি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন এক দিনমজুর দম্পতি। দরিদ্র এই পরিবারের অসহায় পরিস্থিতি তুলে ধরে দুরবিন নিউজ ও দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি রাজারহাট উপজেলা প্রশাসনের নজরে আসে।