মার্কিন পররাষ্ট্র দপ্তর

(০৫ এপ্রিল ২০২৬, রবিবার)

যুক্তরাষ্ট্রে সোলেইমানির আত্মীয় গ্রেপ্তার: নিরাপত্তা উদ্বেগে আইসিই হেফাজতে ভাগ্নি ও নাতনি

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর অভিজাত কুদস ফোর্সের নিহত কমান্ডার কাসেম সোলেইমানি-এর ভাগ্নি ও নাতনি। শুক্রবার (স্থানীয় সময়) মার্কিন ফেডারেল এজেন্টরা তাদের আটক করেন বলে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে।