হাম

(০৪ জুলাই ২০২৬, শনিবার)

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও সংশ্লিষ্ট উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর–এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে মারা গেছে আরও ১৩ শিশু

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২২ দিনের মধ্যে সারাদেশে হাম সন্দেহে ৭ হাজার ৬১০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।