দুর্গাপুরে ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত নৈশপ্রহরী আটক
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার খুজিউড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে জঙ্গলে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে শাহজাহান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্থানীয় একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী বলে জানা গেছে।