কিশোর গ্যাং

(১২ এপ্রিল ২০২৬, রবিবার)

মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংঘর্ষ: ‘এলেক্স গ্রুপ’–এর হোতা ইমন কুপিয়ে জখম, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ‘এলেক্স গ্রুপ’-এর কথিত হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। রোববার (১২ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।