প্রাথমিক সহকারী শিক্ষক: চূড়ান্তের দুই মাস পরও যোগদান হয়নি ১৪ হাজার প্রার্থীর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ (২০২৫) প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার প্রার্থী এখনও যোগদান করতে না পারায় হতাশা ও অনিশ্চয়তা বেড়েছে। দ্রুত যোগদান কার্যক্রম শুরুর দাবিতে সোমবার (১৩ এপ্রিল) তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এ স্মারকলিপি জমা দেন।