হুমায়ূন ফরীদি

(১৮ এপ্রিল ২০২৬, শনিবার)

জাবিতে মরণোত্তর সম্মাননায় ভূষিত হুমায়ূন ফরীদি, শেষ হলো ফিল্ম ফেস্টিভ্যাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদি-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।