গুলিবিদ্ধ

(২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার)

কুষ্টিয়ার দৌলতপুরে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

‘গুলিবিদ্ধ নই, সুস্থ আছি’- গুজব উড়িয়ে দিলেন নুরুল হক নুর

পটুয়াখালী–৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) গুলিবিদ্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

চব্বিশের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ চিকিৎসার পর মারা গেছেন জুলাই যোদ্ধা শহীদ আশরাফুল। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: মাদক ও নারীঘটিত বিরোধের জেরে হামলা

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক ও নারীঘটিত বিরোধকে প্রাথমিকভাবে হামলার সম্ভাব্য কারণ হিসেবে দেখছে পুলিশ।

আবারও প্রকাশ্যে হামলা, মাথায় গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।