নিষেধাজ্ঞা

(২৫ মে ২০২৬, সোমবার)

সংবাদ উপস্থাপনায় পোশাকবিধি নির্ধারণ, বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নির্ধারিত পোশাকবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেতার। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে নারী উপস্থাপকদের বড় টিপ ও একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।