সেনাপ্রধান পদে সম্ভাব্য উত্তরসূরিঃ আলোচনায় যেসব নাম
বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমান সেনাপ্রধানের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত রয়েছে। ফলে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে যে আলোচনা চলছে, তা আপাতত অনুমান ও পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ।