ভোট ও গণভোটের বার্তা নিয়ে দেশজুড়ে যাত্রা শুরু করল ‘সুপার ক্যারাভান’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে সারাদেশে প্রচারণা শুরু করেছে দশটি ভোটের গাড়ি, যার নাম দেওয়া হয়েছে ‘সুপার ক্যারাভান’। ভোটাধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।