পাসপোর্ট

(২১ জুলাই ২০২৬, মঙ্গলবার)

পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নকশায় পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে যুক্ত করা হচ্ছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন অনুষঙ্গও স্থান পাচ্ছে নতুন পাসপোর্টে। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রবিবার (১৯ জুলাই) জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।