পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক, শ্রমখাত ও অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। বৈঠকে বাংলাদেশের শ্রমখাতের উন্নয়ন, শিশুশ্রম নিরসন, শ্রম আইন সংস্কার এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।