সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে: আইনমন্ত্রী
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হলে তা আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার আগে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, সেগুলোর উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।