ঢালিউড

(০৮ আগস্ট ২০২৬, শনিবার)

দেশে ফিরেই আলমগীরের সঙ্গে আবেগঘন সাক্ষাৎ ইলিয়াস কাঞ্চনের

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার একদিন পরই তাকে দেখতে গুলশানের বাসায় যান বরেণ্য অভিনেতা আলমগীর। দীর্ঘদিনের দুই সহকর্মীর এই সাক্ষাতে উঠে আসে পুরোনো স্মৃতি, স্বাস্থ্যগত বিষয় এবং মানসিক সাহস জোগানোর নানা কথা।