রুমপা খাতুন

(২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার)

কর্মী বাহিনী ছাড়াই মাঠে রুমপা খাতুন, স্বামীর মোটরসাইকেলে ব্যতিক্রমী প্রচারণা

স্বামীর মোটরসাইকেলে চড়ে, হাতে হ্যান্ড মাইক নিয়ে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী রুম্পা খাতুন। নেই কোনো বড় কর্মী বাহিনী, নেই মিছিল বা শোডাউন। স্বামী–স্ত্রী দুজন মিলেই চালিয়ে যাচ্ছেন তাঁদের নির্বাচনী প্রচারণা।