শরীফ ওসমান হাদি

(২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার)

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান হাদির স্ত্রীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তাঁর স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

আবারও পেছাল হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের সময়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রাজনৈতিক নির্দেশে খুন! ওসমান হাদি হত্যায় সাবেক কাউন্সিলর বাপ্পি অভিযুক্ত: ডিবি

মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তে।

হাদির হত্যাকারীরা বিদেশে পালিয়েছে কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ দেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

অনুদান চাই না, হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করুন

শহীদ Sharif Osman Hadi-এর জানাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিকের কান্নাভেজা ও আবেগঘন বক্তব্য। তিনি বলেন, 'আমরা কোনো অনুদান চাই না, শুধু হাদির অসমাপ্ত বিপ্লব আপনারা সমাপ্ত করবেন।' তার এই বক্তব্যে লাখো জনতার মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাদির অসমাপ্ত

ঢাকার উদ্দেশে রওনা হয়েছে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান

চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৫ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জ

হাদি হত্যার বিচার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।