ঢাবি
(০৮ এপ্রিল ২০২৬, বুধবার)
হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, বাসা থেকে মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সীমান্ত (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

ঢাবিতে তুরস্কের অনুদান ঘিরে রাজনৈতিক স্বার্থ হাসিলের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুদানের মাধ্যমে বিদেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করার অভিযোগ তুলেছেন একদল রাজনৈতিক সচেতন শিক্ষার্থী। তাদের অভিযোগ, তুরস্কের বিতর্কিত আন্তর্জাতিক সহায়তা সংস্থা টিকা’র (TIKA) অর্থায়নে নির্মিত একটি নতুন মেডিকেল সেন্টারের উদ্বোধন করে জামায়াতে ইসলামী’র ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। ডাকসু নির্বাচনে পর টিকা’র অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু করার পেছনে বিদেশি শক্তি ব্যবহার করে মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে।
