বাঁ পায়ের হাড় ভাঙা রোগীর ডান পায়ে অস্ত্রোপচার, মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম অবহেলার একটি গুরুতর অভিযোগ উঠেছে। বাঁ পায়ের হাড় ভাঙা এক বৃদ্ধা রোগীর ডান পায়ে ভুল করে অস্ত্রোপচার করার অভিযোগে হাসপাতালজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।