বানর পাঞ্চ

(২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার)

পুতুল বুকে জড়িয়ে ছোট্ট পাঞ্চের বেঁচে থাকার লড়াই; মা হয়েও কিছু প্রাণী কেন নিজ সন্তানকে দূরে ঠেলে দেয়?

মায়ের স্নেহ না পেয়ে একটি নরম পুতুলকেই আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে ছোট্ট এক বানরছানা। জাপানের ইচিকাওয়া চিড়িয়াখানার জাপানি ম্যাকাক প্রজাতির সেই বানরের নাম ‘পাঞ্চ’। জন্মের পরপরই মা তাকে ফেলে চলে যায়। এরপর চিড়িয়াখানার কর্মীরা তার হাতে তুলে দেন ওরাংওটাংয়ের একটি নরম পুতুল। এখন সেই পুতুলই তার একমাত্র সঙ্গী, নিরাপত্তার প্রতীক।