ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া–এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কক্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনার পর একই কক্ষে থাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।