চাকরির খবর


ওয়ালটনে চাকরির সুযোগ: সেলস কোঅর্ডিনেটর পদে নিয়োগ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৭ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার

ওয়ালটনে চাকরির সুযোগ: সেলস কোঅর্ডিনেটর পদে নিয়োগ

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস (ক্যাবল) বিভাগে ‘সেলস কোঅর্ডিনেটর’ পদে নিয়োগ দেওয়া হবে।

 

গত ১৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস, বিশেষ করে এক্সেল এবং সেলস বা ইআরপি সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

 

চাকরিটি হবে পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা (বসুন্ধরা আবাসিক এলাকা)। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২৮ বছর।

 

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

 

আগ্রহীরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে ক্লিক করুন


সম্পর্কিত

চাকরির খবরওয়ালটন

জনপ্রিয়


চাকরির খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ, আবেদন শুরু

বাংলাদেশ পুলিশে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, রাজশাহীর প্রিন্সিপালের কার্যালয়ের অধীনে ‘অফিস সহায়ক (এমএলএসএস)’ পদে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে।

এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ, অফিসার পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ইনস্টিটিউশনাল সেলস বিভাগে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিকাশের ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ টেকনোলজি ক্যাটাগরিতে সম্মাননা পেল হুয়াওয়ে

দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের আয়োজিত ৬ষ্ঠ ‘পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে। বাংলাদেশজুড়ে বিকাশের ডিজিটাল আর্থিক সেবার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ

বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ ‘ম্যানেজার, ফাইন্যান্স’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।