বিমানবন্দর নিরাপত্তা

(২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার)

বিমানে যেসব জিনিস নিষিদ্ধ ও অনুমোদিত

বিমান ভ্রমণের দিনটা অনেকের কাছেই আনন্দের। পরিবারকে বিদায় জানানো, নতুন গন্তব্যে যাত্রার প্রস্তুতি- সবকিছুই যেন এক আবেগময় মুহূর্ত। কিন্তু সেই আনন্দের মুহূর্তই অনেক সময় ভ্রমণ প্রস্তুতির ছোট ভুলের কারণে ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই যাত্রার আগে জানতে হবে কী নেওয়া যাবে আর কী নেওয়া যাবে না।