

বিমান ভ্রমণের দিনটা অনেকের কাছেই আনন্দের। পরিবারকে বিদায় জানানো, নতুন গন্তব্যে যাত্রার প্রস্তুতি- সবকিছুই যেন এক আবেগময় মুহূর্ত। কিন্তু সেই আনন্দের মুহূর্তই অনেক সময় ভ্রমণ প্রস্তুতির ছোট ভুলের কারণে ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই যাত্রার আগে জানতে হবে কী নেওয়া যাবে আর কী নেওয়া যাবে না।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে কর্তৃপক্ষ নতুন নির্দেশনা দিয়েছে। বিমান ভ্রমণ নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে যাত্রীদের লাগেজ ও বহনযোগ্য জিনিসপত্রের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কেবিন ও চেক-ইন ব্যাগেজে সম্পূর্ণ নিষিদ্ধ জিনিস
সংকুচিত গ্যাস, দাহ্য গ্যাস, অক্সিজেন সিলিন্ডার, বিস্ফোরক, গোলাবারুদ, আতশবাজি, ক্ষয়কারী পদার্থ যেমন অ্যাসিড, পারদ, তেজস্ক্রিয় ও সংক্রামক পদার্থ, ধারালো অস্ত্র, ছুরি, কাঁচি, বন্দুক বা অস্ত্রের প্রতিরূপ, অপ্রীতিকর গন্ধযুক্ত বস্তু।
কেবিন ব্যাগেজে সীমিত পরিমাণে বহনযোগ্য (সাধারণত ১০০ মিলি পর্যন্ত)
পানীয়, শ্যাম্পু, ক্রিম, টুথপেস্ট, হেয়ার জেল, স্প্রে, মধু বা তরল খাদ্য, তরল, জেল বা অ্যারোসল হলে স্বচ্ছ ও পুনঃসিলযোগ্য প্লাস্টিক ব্যাগে রাখতে হবে।
মূল্যবান জিনিস কোথায় রাখবেন
IndiGo–এর নির্দেশনা অনুযায়ী- ওষুধ, টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস এগুলো কেবিন ব্যাগেজে রাখা ভালো, কারণ এয়ারলাইন কর্তৃপক্ষ এসবের দায় নেয় না।
অনুমোদিত জিনিস (সঠিক প্যাকিং সাপেক্ষে)
শুকনো খাবার, শুকনো ফল, মোবাইল, ল্যাপটপ ও চার্জার, স্বর্ণ/রূপার গয়না (প্রয়োজনীয় কাগজপত্র সহ), ভাঁজযোগ্য বেবি স্ট্রলার, ড্রোন ক্যামেরা (ব্যাটারি ≤ ১৬০ Wh)
বিশেষ সীমাবদ্ধতা
পাওয়ার ব্যাংক ব্যাটারির ক্ষমতা ১৬০ Wh-এর বেশি নয়, অস্ত্র বহনের ক্ষেত্রে বৈধ লাইসেন্স ও কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন, ব্যক্তিগত অস্ত্র পরিবহনে হ্যান্ডলিং চার্জ প্রযোজ্য হতে পারে।
সন্দেহজনক বা নিষিদ্ধ জিনিস বহন করবেন না, লাগেজ সঠিকভাবে প্যাক করুন, বিমানবন্দর নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।