বাংলাদেশ
বাংলাদেশে ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন, যুক্ত হলো ইনভয়েস কাস্টমাইজেশনসহ নতুন সুবিধা
ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার খাতে বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠান ট্যালি সলিউশনস বাংলাদেশে তাদের সর্বশেষ সংস্করণ ট্যালি প্রাইম ৭.১ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে ইনভয়েস পার্সোনালাইজেশন, ব্যবসায়িক তথ্য সংযোজন এবং নথি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি নতুন ও উন্নত সুবিধা যুক্ত করা হয়েছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্যালি প্রাইম ৭.১-এর নতুন ফিচারগুলো উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ট্যালির গ্রাহক, ব্যবসায়ী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিভিন্ন শিল্পখাতের পেশাজীবীরা অংশ নেন। পণ্য প্রদর্শনী এবং বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির উদাহরণের মাধ্যমে নতুন সংস্করণের বিভিন্ন সুবিধা তুলে ধরেন প্রতিষ্ঠানের পণ্য বিশেষজ্ঞরা।
ট্যালি সলিউশনস জানায়, নতুন সংস্করণের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে উন্নত ইনভয়েস পার্সোনালাইজেশন সুবিধা। এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইনভয়েস তৈরি করতে পারবে। লোগো, স্বাক্ষর, ওয়াটারমার্ক এবং ব্যবসা-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যুক্ত করে ইনভয়েসকে আরও আধুনিক ও পেশাদারভাবে উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে।
নতুন সংস্করণে আধুনিক, কাস্টমাইজযোগ্য এবং দ্বিভাষিক ইনভয়েস টেমপ্লেট যুক্ত করা হয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন ও ব্র্যান্ড পরিচয় অনুযায়ী ইনভয়েসের নকশা নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে ভবিষ্যতে ট্যালির নতুন সংস্করণে আপগ্রেড করলেও এসব কাস্টমাইজেশনের ধারাবাহিকতা বজায় থাকবে।
ট্যালি প্রাইম ৭.১-এ অটো র্যাপ টেক্সট সুবিধাও উন্নত করা হয়েছে। আগে যেখানে ইনপুট ফিল্ডে সর্বোচ্চ ৫০টি অক্ষর ব্যবহার করা যেত, নতুন সংস্করণে তা বাড়িয়ে ১৫০ অক্ষর করা হয়েছে। এর ফলে ব্যবসায়িক লেনদেন, প্রতিবেদন এবং বিভিন্ন নথিতে আরও বিস্তারিত তথ্য সংযোজন করা সম্ভব হবে। পাশাপাশি উন্নত টেক্সট র্যাপিং সুবিধার কারণে এসব তথ্য পড়া, সংরক্ষণ এবং শেয়ার করাও সহজ হবে।
ট্যালি সলিউশনসের বাংলাদেশে সিনিয়র জেনারেল ম্যানেজার ভিকাস পাঞ্চাল বলেন, “বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এমন প্রযুক্তি চায়, যা তাদের দৈনন্দিন কার্যক্রমকে আরও সহজ করবে, কিন্তু কাজের প্রক্রিয়ায় বাড়তি জটিলতা তৈরি করবে না। ট্যালিতে আমরা পণ্য উন্নয়নের ক্ষেত্রে এই বাস্তবতাকেই গুরুত্ব দিয়ে থাকি। ট্যালি প্রাইম ৭.১-এর মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ইনভয়েসে নিজস্ব ব্র্যান্ড পরিচয় আরও কার্যকরভাবে তুলে ধরার পাশাপাশি ব্যবসায়িক তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনাকে আরও সহজ করতে পারবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আমাদের গ্রাহকদের জন্য এসব নতুন সুবিধা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্যবসার পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় রয়েছে আমাদের।”
ট্যালি সলিউশনস জানায়, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরে সহায়তা করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সংস্করণগুলোতে বাংলা ও ইংরেজি বহুভাষিক সাপোর্ট, দ্রুত ব্যবসায়িক নথি আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য বিজনেস ড্যাশবোর্ড যুক্ত করা হয়েছে।
জনপ্রিয়
বাংলাদেশ থেকে আরও পড়ুন
গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকের নামে অন্যত্র জিপিফাই সংযোগ ব্যবহারের অভিযোগ, থানায় জিডি ও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিপিফাই (GPFi) ইন্টারনেট সংযোগ ও ডিভাইস সরবরাহ করার অভিযোগ উঠেছে মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে। এ ঘটনায় চট্টগ্রাম নগরীর এক গ্রাহক কোতোয়ালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিজের মেয়েকে স্কুলে ভর্তি করাতে না পেরে গড়লেন বিশেষ শিশুদের জন্য আশ্রয়, আজ সেখানে পড়ছে ৮০ শিক্ষার্থী
নিজের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে যে সংগ্রামের শুরু, সেটিই আজ আশার আলো হয়ে উঠেছে অর্ধশতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবনে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা শামছুন্নাহার কবির ২০১৪ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেন ‘মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল’। বর্তমানে সেখানে ৮০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পাচ্ছে।

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।

বিচারাধীন তথ্য গোপন, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট আবেদন করায় দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে অর্থটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।






