স্বর্ণের দাম


সোনার দাম

আজকের স্বর্ণের দাম- ১৫ মার্চ ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ১৫ মার্চ ২০২৬

দেশে টানা দ্বিতীয় দিন সোনার দাম কমলো: ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে

দেশের বাজারে সোনার দাম টানা দ্বিতীয় দিনে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এই নতুন দাম শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

সর্বশেষ

কুড়িগ্রামে এক লাখ মানুষের খাবার রান্নার সক্ষমতা সম্পন্ন বিশাল কড়াই উদ্বোধন

মানবসেবামূলক কার্যক্রমে নতুন উদ্যোগ হিসেবে কুড়িগ্রামে দুর্যোগকালীন সময়ে বিপুলসংখ্যক মানুষের জন্য দ্রুত রান্না করা খাবার সরবরাহের লক্ষ্যে বিশাল আকৃতির একটি কড়াই উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কড়াইটির উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু।

সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় উধাও নববধূ

বিয়ের মাত্র ১১ দিনের মাথায় সুনামগঞ্জ পৌর শহরের জামাই পাড়া থেকে জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

খালিয়াজুরীতে পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মেন্দিপুর মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।