টানা দুইদিনের ঊর্ধ্বমুখী ধারার পর দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সমন্বিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা, যা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

citytouch 728-X-90

নতুন দাম অনুসারে-

২২ ক্যারেট: ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা/ভরি

এর আগে, বুধবার সকালে বাজুস২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার বৃদ্ধি এবং ১৫ বার হ্রাসকরা হয়েছে। তুলনায়, ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে দাম বাড়ানো হয়েছিল ৬৪ বার এবং কমানো হয়েছিল ২৯ বার।