রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

জি এম কাদেরের ভাষ্য, সকালে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। এ সময় তাকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয় বলেও জানান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলের একাধিক ভিডিওতে একদল লোককে ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ও ‘ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ব্যানারও ছিল। ভিডিওতে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতেও শোনা যায়।

citytouch 728-X-90

হামলার কারণ বা ঘটনায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।