
প্রবাসীদের সঙ্গে প্রতারণা ঠেকাতে সরকারের বিশেষ উদ্যোগ
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকেই প্রথম ধাপে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হতে পারে। একই সঙ্গে দালালচক্র, সিন্ডিকেট ও প্রতারণা ঠেকিয়ে স্বচ্ছ ও কম খরচে কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে সরকার।








