প্রবাস


মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আহত ২


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্টহাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আরও দুজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শুক্রবার (১৩ মার্চ) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। গুরুতর আহত দুজন হলেন জামাল উদ্দিন সাদ্দাম হোসেন।

 

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

 

তিনি আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখতে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জনপ্রিয়


প্রবাস থেকে আরও পড়ুন

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি