দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যক্তিগত পর্যায়ে নতুন দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যক্তিগত পর্যায়ে নতুন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার কার্যক্রম পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসককে জমা পড়া আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখা থেকে এ নির্দেশনা পাঠানো হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনার পর ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোর, খুলনা, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় আবেদন পর্যালোচনা এবং আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছিল। নতুন করে লাইসেন্স পেতে আবেদনকারীদের নির্ধারিত বয়স, আয়কর প্রদান এবং নিরাপত্তা যাচাইসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হলে আবেদনকারী অযোগ্য বিবেচিত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

citytouch 728-X-90

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫৩ হাজার ৭০২টি। এর মধ্যে ব্যক্তিগত লাইসেন্সের বিপরীতে রয়েছে ৪৮ হাজার ২৮৩টি অস্ত্র। জমা দেওয়ার নির্দেশের পরও ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা পড়েনি বলে তথ্য দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ২০ হাজার ১৬টি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। এসব লাইসেন্সের বড় অংশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসককে জমা পড়া আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৬ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখা থেকে এ নির্দেশনা পাঠানো হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনার পর ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, যশোর, খুলনা, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় আবেদন পর্যালোচনা এবং আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবেদা আফসারী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছিল। নতুন করে লাইসেন্স পেতে আবেদনকারীদের নির্ধারিত বয়স, আয়কর প্রদান এবং নিরাপত্তা যাচাইসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হলে আবেদনকারী অযোগ্য বিবেচিত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫৩ হাজার ৭০২টি। এর মধ্যে ব্যক্তিগত লাইসেন্সের বিপরীতে রয়েছে ৪৮ হাজার ২৮৩টি অস্ত্র। জমা দেওয়ার নির্দেশের পরও ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা পড়েনি বলে তথ্য দেওয়া হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ২০ হাজার ১৬টি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। এসব লাইসেন্সের বড় অংশ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।