স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম- ২৬ মার্চ ২০২৬

ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে দর কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। এতে এক লাফে ভরিতে ৫ হাজার ৪২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে কার্যকর রয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী-
২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
স্বর্ণের দাম থেকে আরও পড়ুন
আজকের স্বর্ণের দাম- ৩০ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২৯ মার্চ) দুই দফায় মূল্য বাড়ানোর পর নতুন করে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ২৯ মার্চ ২০২৬
দেশের বাজারে একদিনের ব্যবধানে দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ২৭ মার্চ ২০২৬
বিশ্ববাজারে মূল্য কমার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ করেছে, যা ২৫ মার্চ থেকে কার্যকর হয়ে ২৭ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে।

আজকের স্বর্ণের দাম- ১৮ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।









