স্বর্ণের দাম


আজকের স্বর্ণের দাম- ২৯ মার্চ ২০২৬


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার

আজকের স্বর্ণের দাম- ২৯ মার্চ ২০২৬

দেশের বাজারে একদিনের ব্যবধানে দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

 

শনিবার (২৮ মার্চ) বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং রোববার (২৯ মার্চ) থেকে এ দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

 

নতুন মূল্য অনুযায়ী-

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪১,৪৪৫ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩০,৪২২ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৭,৫৩০ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬০,৮৪৭ টাকা

 

এর আগে একই দিন সকালেও এক দফা দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা, যা কার্যকর হয় সকাল ১০টা থেকে।

 

চলতি বছর এখন পর্যন্ত ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের ঘটনা ঘটে, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।

 

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে-

 

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৩৬৫ টাকা

২১ ক্যারেট: ৫,১৩২ টাকা

১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা

 

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার ওপর নির্ভর করে স্বর্ণের দাম ভবিষ্যতেও পরিবর্তিত হতে পারে।


সম্পর্কিত

স্বর্ণের দামসোনার দাম

জনপ্রিয়


স্বর্ণের দাম থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম- ২৭ মার্চ ২০২৬

বিশ্ববাজারে মূল্য কমার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ করেছে, যা ২৫ মার্চ থেকে কার্যকর হয়ে ২৭ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে।

আজকের স্বর্ণের দাম- ২৬ মার্চ ২০২৬

বিশ্ববাজারে দর কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। এতে এক লাফে ভরিতে ৫ হাজার ৪২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজকের স্বর্ণের দাম- ১৮ মার্চ ২০২৬

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ১৭ মার্চ ২০২৬

দেশের বাজারে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে।