স্বর্ণের দাম


আজকের স্বর্ণের দাম- ২৭ মার্চ ২০২৬


দূরবিন ডেস্ক

দূরবিন ডেস্ক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার

আজকের স্বর্ণের দাম- ২৭ মার্চ ২০২৬

ছবি: সংগৃহীত


বিশ্ববাজারে মূল্য কমার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ করেছে, যা ২৫ মার্চ থেকে কার্যকর হয়ে ২৭ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে।

 

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা আগের তুলনায় ভরিতে ৫ হাজার ৪২৮ টাকা কম।

 

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

 

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

 

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


সম্পর্কিত

স্বর্ণের দামসোনার দাম

জনপ্রিয়


স্বর্ণের দাম থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম- ২৬ মার্চ ২০২৬

বিশ্ববাজারে দর কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। এতে এক লাফে ভরিতে ৫ হাজার ৪২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজকের স্বর্ণের দাম- ১৮ মার্চ ২০২৬

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ১৭ মার্চ ২০২৬

দেশের বাজারে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে।

আজকের স্বর্ণের দাম- ১৬ মার্চ ২০২৬

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।