বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত যোগ্যতা থাকা নারী ও পুরুষ প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে শুধু অনলাইনে।
আগামী ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা ও শারীরিক মাপ
টিআরসি পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে।
পুরুষ প্রার্থীদের বুকের মাপ সাধারণ ক্ষেত্রে ৩১ থেকে ৩৩ ইঞ্চি এবং বিশেষ ক্ষেত্রে ৩০ থেকে ৩১ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬। চাকরির কর্মস্থল হতে পারে দেশের যেকোনো স্থান।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৬৫ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে এবং তা অফেরতযোগ্য।










