পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এ রাজস্ব খাতভুক্ত ৩৩টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য আবেদনের শেষ সময় ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা—অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র দুই দিন।
পদের নাম ও সংখ্যা
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর — ০১ জন২. কম্পিউটার অপারেটর — ০১ জন৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ০৪ জন৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১২ জন৫. গাড়িচালক — ০২ জন৬. ডুপ্লিকেটিং/ফটোকপি অপারেটর — ০১ জন৭. রেকর্ড সার্টার — ০২ জন৮. অফিস সহায়ক — ০৮ জন৯. নৈশ প্রহরী — ০২ জন
বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া
টেলিটক অনলাইন আবেদন সিস্টেম-এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সীমা
আবেদন শুরু: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ২৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা
বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।










