গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজ করা হবে। তবে কাজের পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত সময়ের কিছুটা আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।










