বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

citytouch 728-X-90


প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ইশতিয়াক হাসান আমীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।


এ ছাড়া পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে, নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।