স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দফা বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার টাকা

ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দ্বিতীয় দিনের মতো মূল্যবান এই ধাতুর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা কিনতে খরচ পড়বে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের দাম ও স্থানীয় বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে সময় অনুযায়ী স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হয়ে থাকে।
সম্পর্কিত
জনপ্রিয়
স্বর্ণের দাম থেকে আরও পড়ুন
আজকের স্বর্ণের দাম- ৩০ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২৯ মার্চ) দুই দফায় মূল্য বাড়ানোর পর নতুন করে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ২৯ মার্চ ২০২৬
দেশের বাজারে একদিনের ব্যবধানে দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

আজকের স্বর্ণের দাম- ২৭ মার্চ ২০২৬
বিশ্ববাজারে মূল্য কমার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ করেছে, যা ২৫ মার্চ থেকে কার্যকর হয়ে ২৭ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছে।

আজকের স্বর্ণের দাম- ২৬ মার্চ ২০২৬
বিশ্ববাজারে দর কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। এতে এক লাফে ভরিতে ৫ হাজার ৪২৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।









