সড়ক দূঘটনা

(৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার )

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিশুর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৮) নামের এক স্কুলশিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত একাধিক যাত্রী

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে মৃত্যুমিছিল: ১২ দিনে ২৪১ জনের মৃত্যু

ঈদুল ফিতরকে ঘিরে দেশের সড়ক ও নৌপথে আবারও বাড়ছে প্রাণহানির ঘটনা। ঈদযাত্রার পুরো সময়সীমা শেষ না হলেও প্রাথমিক হিসাবেই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। মাত্র ১২ দিনেই সড়ক দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সড়ক দুর্ঘটনায় এক পরিবার নিঃশেষ: স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শেরপুরে বাস–সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, মা ও ভাইসহ আহত ৪

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিফ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন।

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ বর-কনেসহ ১৪ জন নিহত

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেলাই ব্রিজ এলাকায়, খুলনা-মোংলা মহাসড়কে।