বাংলাদেশ


সড়ক দুর্ঘটনায় এক পরিবার নিঃশেষ: স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার

সড়ক দুর্ঘটনায় এক পরিবার নিঃশেষ: স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু

ছবি: দূরবীন নিউজ


লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন জয়পুরহাটের হিলি এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার এবং তাদের ছোট ছেলে সোহান। শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ নামে একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শরিফুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলির উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা তাদের বড় সন্তান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।


সম্পর্কিত

সড়ক দূঘটনাদুর্ঘটনালালমনিরহাট

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

বুকিংয়ের পর অতিরিক্ত ১৩ হাজার টাকা দাবি, 'Mobile Buzz BD'-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে প্রকাশিত অফারে নির্ধারিত দামে স্মার্টফোন বুকিং নেওয়ার পর একদিনের ব্যবধানে ১৩ হাজার টাকা অতিরিক্ত দাবি করার অভিযোগ উঠেছে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠান Mobile Buzz BD-এর বিরুদ্ধে।

বিচারাধীন তথ্য গোপন, জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট আবেদন করায় দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে অর্থটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

৬ মাসে ৬৪১ কোটি টাকা লোকসানে রূপালী ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৯ কোটি ৯৪ লাখ টাকা মুনাফা করেছিল। উচ্চ খেলাপি ঋণ, সুদ আয় কমে যাওয়া এবং আমানতের বিপরীতে সুদ ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকটির আর্থিক অবস্থার এই অবনতি হয়েছে।

ক্রিকেটার থেকে ‘শুটার’, চট্টগ্রামের অপরাধজগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন ডেভিড ইমন

ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে অনুশীলন শুরু করেছিলেন। তবে অল্প কয়েক বছরের ব্যবধানে সেই পরিচয় ছাপিয়ে চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম হয়ে ওঠেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। বিদেশি নম্বর ব্যবহার করে ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের কাছে কোটি কোটি টাকা চাঁদা দাবি, একের পর এক হত্যাকাণ্ড, অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বারবার উঠে আসে তার নাম।