জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের একটি গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক নারীর সঙ্গে ফেরদাউসুর রহমানকে দেখা যায়। ভিডিওটির ধারণ ও প্রকাশের প্রেক্ষাপট এবং এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘ভিডিওটির বিষয়ে আমার জানা নেই। আমি এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।’
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘আমাদের যে কোনো নেতা শাস্তিমূলক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।









