যুদ্ধবিরতি
(১৪ মে ২০২৬, বৃহস্পতিবার )
যুদ্ধবিরতির মাঝেই ফের সংঘাতের শঙ্কা: ইরানের হুঁশিয়ারিতে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে তেহরান কোনোভাবেই বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে।

গাজা যুদ্ধবিরতি ইস্যুতে প্রথমবার সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র–হামাস
গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও হামাস। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এই গোপন বৈঠককে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

লেবাননেও যুদ্ধবিরতি ইরানের মতোই অগ্রাধিকার: বাঘের গালিবাফ
লেবাননেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ইরানের জন্য নিজ দেশের মতোই গুরুত্বপূর্ণ- এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের শর্তে নরম ইরান? ১৫ দফার বেশিরভাগ মানার দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা দাবির বেশিরভাগই তেহরান মেনে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির পথে আংশিক সাড়া? যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। তবে সরাসরি আলোচনায় বসার বিষয়ে এখনো অনাগ্রহ দেখিয়েছে তেহরান।
