ঘুম ভাঙতেই ফোন হাতে নিচ্ছেন? জানুন কী ক্ষতি হচ্ছে
সকালে ঘুম ভাঙার পর প্রথমেই ফোন হাতে নেওয়া এখন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। অ্যালার্ম বন্ধ করতে গিয়ে শুরু হয় মেসেজ দেখা, নোটিফিকেশন চেক করা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। বিষয়টি স্বাভাবিক মনে হলেও, এটি শরীরের স্বাভাবিক ছন্দ ও মানসিক প্রস্তুতিকে ব্যাহত করে। ফলে দিনের শুরুটাই হয়ে ওঠে অগোছালো ও চাপপূর্ণ।