বাংলা নববর্ষ
(১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার)
সুনামগঞ্জের হাওরে নেই বৈশাখের উৎসব, ফসল রক্ষায় সময়ের সঙ্গে লড়ছেন কৃষকরা
বাংলা নববর্ষের প্রথম দিনে যখন সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন সুনামগঞ্জের হাওরাঞ্চল-এ ভিন্ন চিত্র। এখানে নেই কোনো উৎসবের ছোঁয়া; বরং পাকা ধান ঘরে তোলা, জলাবদ্ধতা ও আগাম বৃষ্টির শঙ্কা নিয়েই ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

চট্টগ্রামে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় বর্ষবরণ: উৎসবের রঙে রাঙা বন্দরনগরী
বাংলা নববর্ষের প্রথম প্রভাতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন।

ঢাবিতে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা: ঢোল-বাদ্য আর লোকঐতিহ্যে উৎসবের ঢল
বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রার সূচনা হয়।
