প্রাথমিক বিদ্যালয়

(২০ মে ২০২৬, বুধবার)

প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ধান-ভুট্টার গুদাম, নজরদারিতে প্রশ্ন

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ধান ও ভুট্টা সংরক্ষণের গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের কক্ষ ভাড়া দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় শিক্ষা কার্যক্রম ও পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।