

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ধান ও ভুট্টা সংরক্ষণের গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের কক্ষ ভাড়া দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় শিক্ষা কার্যক্রম ও পরিবেশ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষের বেঞ্চ গুটিয়ে রেখে এক কক্ষে ধান এবং অন্য কক্ষে ভুট্টা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের খেলার মাঠে আবাদি ফসল শুকাতে দেখা যায়। বিদ্যালয়ের ওয়াশরুম অপরিচ্ছন্ন, কয়েকটি ফ্যান ও টিউবওয়েল নষ্ট অবস্থায় রয়েছে। শিক্ষক কক্ষও ছিল অগোছালো।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়টির সাবেক সভাপতি প্রভাব খাটিয়ে শ্রেণিকক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এতে পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে।
অভিভাবকেরা বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিলেও কিছু শিক্ষকের দায়িত্বহীনতায় গ্রামীণ বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহানা বেগম বলেন, “ওই শ্রেণিকক্ষের চাবি আমার কাছে থাকে না। কে ধান-ভুট্টা রেখেছে, তা আমি জানি না। স্থানীয় লোকজন এসব করছে। এটি সরকারি বিদ্যালয় হলেও তারা বিষয়টি মানছে না।” তিনি আরও বলেন, বিদ্যালয়ের ল্যাপটপে সাউন্ড সমস্যা থাকায় সেটি বাসায় রাখা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. আঞ্জুমান আরা বেগম বলেন, “শ্রেণিকক্ষে ধান-ভুট্টা রাখা বেআইনি। ল্যাপটপ নষ্ট হলে সেটি অফিসে জমা দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় পরিদর্শন করা হয়। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম রোধে সংশ্লিষ্ট দপ্তরের কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।