

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত পাঁচ শিশু পরস্পরের মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
নিহতরা হলো—চর চাকলা গ্রামের মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭), একই গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
নিহত সুমাইয়া ও সুরাইয়ার মা খাতিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হুমাইরা এখন আমার একমাত্র সন্তান। পেটের দায়ে তার বাবা বিদেশে। আমি সন্তানদের বাবাকে কী সান্ত্বনা দেব? আমার বড় দুই সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল।”
জানা গেছে, সুমাইয়া ও সুরাইয়ার বাবা নিজামুল হক রাজমিস্ত্রির কাজের জন্য দেশের বাইরে অবস্থান করছেন। দুই মেয়ের মৃত্যুর খবর পেলেও তিনি তাদের জানাজায় অংশ নিতে পারেননি।
নিজামের বাবা ওমর আলী পান্না বলেন, “আমার ছেলের দুই সন্তান মারা গেল। এখন আমি ছেলেকে কী উত্তর দেব, কীভাবে তাকে সান্ত্বনা দেব—আমি কিছুই বুঝতে পারছি না।”
নিহতদের আত্মীয় তৌহিদ আলম জানান, শুক্রবার দুপুরে দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, “জুমার নামাজ পড়তে গ্রামের বেশির ভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে জানতে পারি, তারা পানিতে ডুবে গেছে।”
পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধার করেন। তবে ততক্ষণে পাঁচ শিশুরই মৃত্যু হয়।
দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ গ ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ বলেন, পদ্মার শাখা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। নৌ পুলিশ নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। পদ্মা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এত অল্প বয়সী পাঁচ শিশুর একসঙ্গে প্রাণহানির ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত।”
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে এবং প্রশাসন তাদের পাশে রয়েছে।
পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেবে না বলেও দাবি করেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
শ্যামলী পরিবহনের ঢাকা–বান্দরবান রুটের একটি বাসে কর্ণফুলী টানেলের টোল ও জ্বালানি খরচের কথা বলে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদ ফয়েজ নামের এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।