ঈদুল আজহা

(২৮ মে ২০২৬, বৃহস্পতিবার )

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ত্যাগ ও মানবিকতার বার্তা নিয়ে উদ্‌যাপিত হচ্ছে ঈদুল আজহা

সাম্য, ত্যাগ ও মানবিকতার শিক্ষা নিয়ে সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার ১০ জিলহজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাত, কোরবানি এবং আত্মীয়স্বজনের সঙ্গে মিলনমেলায় মুখর হয়ে উঠেছে জনজীবন।